সর্বশেষ

সারাদেশ

জামালপুরে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতায় ‘ভোটের গাড়ি’

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘দেশের চাবি আপনার হাতে’-এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে তুলে ধরতে জামালপুরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার ক্যারাভ্যান’ বহরের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা, নির্বাচন কমিশনসহ শাসন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিবর্তন প্রয়োজন কিনা, তা গণভোটের মাধ্যমে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।

পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

ডিজিটাল ডিসপ্লে, আধুনিক সাউন্ড সিস্টেম ও তথ্যবহুল ভিডিও কনটেন্ট সমৃদ্ধ ‘ভোটের গাড়ি’তে ভোটারদের জন্য ভোট প্রদানের সঠিক পদ্ধতি, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়, গোপন ব্যালটের নিরাপত্তা এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মতামত সংগ্রহের জন্য রাখা হয় মতামত বাক্স ও গণস্বাক্ষর কার্যক্রম।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন