সর্বশেষ

খেলা

অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে জামালপুরের জয়

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে জামালপুর জেলা ময়মনসিংহকে ১-০ গোলে পরাজিত করে প্রতিযোগিতার শুরুতেই নিজের আধিপত্য দেখিয়েছে।

১৬ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলার উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ইউসুপ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কমিটির সদস্য মোঃ সাইদ হাসান কানন, পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ সাবের সাদেক, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, জামালপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়নশিপে জামালপুরের পাশাপাশি শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা অংশগ্রহণ করছে।

উদ্বোধনী ম্যাচে জামালপুরের একমাত্র গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দলকে বিজয় এনে দেয়।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০