রাজনীতি
দীর্ঘদিন পর দেশে ফেরার পথে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দেশে ফেরার পথে তারেক রহমানের একাধিক ফেসবুক পোস্ট
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৪:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন পর দেশে ফেরার পথে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে তিনি প্রথম পোস্টটি দেন। ‘ফেরা’ শিরোনামের ওই পোস্টে উড়োজাহাজে নিজের আসনে বসে তোলা একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম ও লোগোসংবলিত একটি নথি পড়ছেন তারেক রহমান, যা ‘মেডিকেল সার্টিফিকেট ফর এয়ার ট্রাভেল’–সংক্রান্ত।
এরপর একই দিন সকাল ৯টা ৩৪ মিনিটে তিনি আরেকটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ এই পোস্টের সঙ্গেও একটি ছবি যুক্ত করা হয়। ছবিতে উড়োজাহাজের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। জানালার বাইরে পরিষ্কার আকাশ ও উজ্জ্বল আলো চোখে পড়ে।
তারেক রহমানের এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
২২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর