সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন ফরম তুললেন ড. আতিক মুজাহিদ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ।

মঙ্গলবার দুপুর ১২টায় কুড়িগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ড. আতিক মুজাহিদের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এনসিপির নেতৃবৃন্দের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

মনোনয়ন ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরাত-এ-খুদা, এনসিপির জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা এবং জাতীয় ছাত্র শক্তির জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা এ সময় আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থীকে বিজয়ী করতে সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন