সর্বশেষ

সারাদেশ

ওসমান হাদিকে গুলিবিদ্ধের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে শহরের ইবি রোডে অবস্থিত পৌর ভাসানী মিলনায়তন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনা পূর্বপরিকল্পিত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে জেলা বিএনপি আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

২৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন