ধর্ম
আগামী মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ছাড় দিলো এনবিআর
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী মৌসুমে হজযাত্রীদের সুবিধার্থে বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এটি সম্প্রতি জারি হওয়া একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ যাত্রার খরচ হ্রাসের সরকারের উদ্যোগকে সফল করতে এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষের পবিত্র হজ পালনের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সুবিধা প্রদান করা হচ্ছে।
নির্ধারিত হিসাব অনুযায়ী, এই শুল্ক ছাড়ের ফলে প্রত্যেক হজযাত্রী প্রায় ৫ হাজার টাকা সাশ্রয় করতে পারবে, যা সৌদি আরব যাওয়া–আসার বিমান ভাড়ার খরচে সরাসরি সহায়ক হবে।
৩৬০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর