সর্বশেষ

রাজনীতি

বর্তমান সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন : ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকটের মূল কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার ও তাদের গঠিত ‘ঐকমত্য কমিশন’।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা সৃষ্টি করেছে এই সরকার। তারা যে কমিশন গঠন করেছিল, সেখানে দীর্ঘ আট-নয় মাস ধরে নানা আলোচনা হয়েছে সংস্কার ও ঐকমত্যের বিষয়ে। তবে কমিশনের কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি।”

তিনি আরও অভিযোগ করেন, “স্বাক্ষরিত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। নির্বাচন বানচাল করতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে।”

তবে ঐকমত্য কমিশনের কিছু প্রস্তাবে একমত না হলেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা নির্বাচনে যাচ্ছি। আমাদের ইশতেহারে এসব বিষয় তুলে ধরা হবে। জনগণ আমাদের ভোট দিলে এবং সরকার গঠনের সুযোগ পেলে আমরা সংসদে এসব প্রস্তাব পাস করিয়ে দেশের পরিবর্তন আনব।”

তিনি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে সব রাজনৈতিক দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানান।

আলোচনাসভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন