সর্বশেষ

রাজনীতি

ক্যাম্পাসে অবৈধ অবস্থান: সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা আটক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। সোহান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৬তম ব্যাচের (২০০৬-০৭ শিক্ষাবর্ষ) একজন সাবেক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালে কোনো বহিরাগত কিংবা সাবেক শিক্ষার্থীর হলে অবস্থান নিষিদ্ধ। কিন্তু সোহান কোনও অনুমতি ছাড়াই হলে অবস্থান করছিলেন। আটক হওয়ার পর তিনি জানান, “আমি রাতে ক্যাম্পাসে এসেছিলাম। শরীর খারাপ লাগায় হলে এসে বিশ্রাম নিচ্ছিলাম।” তবে হলে অবস্থানের বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি নেননি বলেও স্বীকার করেন তিনি।

হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচন চলাকালে আবাসিক হলে সাবেক শিক্ষার্থীদের অবস্থান আচরণবিধির লঙ্ঘন। তাই আমরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, “আমরা নিরাপত্তা কর্মীদের মাধ্যমে তাকে প্রক্টরিয়াল টিমে নিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন