ধর্ম
২০২৬ সালে হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২০২৬ সালের হজ: প্রাথমিক নিবন্ধনের শেষ তারিখ ১২ অক্টোবর
স্টাফ রিপোর্টার
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ সালে হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই তারিখের পর নিবন্ধনের সুযোগ আর থাকছে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখার উপর নির্ভর করে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
৭৮১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর