সর্বশেষ

জাতীয়

ডিএসসসিতে জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

দুদক সূত্র জানায়, ডিএসসিসির কিছু কর্মকর্তার নামে বরাদ্দকৃত গাড়ি ব্যবহার না করেও নিয়মিত জ্বালানির বিল উত্তোলন করা হয়েছে। কাগজে-কলমে তেলের খরচ দেখিয়ে কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদে বসানোর দাবিতে চলমান আন্দোলনের জেরে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। অথচ এই সময়েও কিছু গাড়ির জন্য প্রতিদিন ১৪–১৫ লিটার তেল ব্যবহারের মিথ্যা বিল দেখানো হয়েছে।

ডিএসসিসির হিসাব অনুযায়ী, জ্বালানি খাতে প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করা হয়। কিন্তু মে ও জুন মাসে কার্যক্রম স্থবির থাকলেও খরচের পরিমাণে কোনো হেরফের হয়নি।

দুদকের কর্মকর্তারা জানান, প্রাথমিক তথ্য যাচাইয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট নথিপত্র ও রেকর্ড সংগ্রহ করা হয়েছে।

দুদক বলছে, অভিযোগের ভিত্তিতে যদি পর্যাপ্ত প্রমাণ মেলে, তাহলে তদন্তের পরিপ্রেক্ষিতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন