সর্বশেষ

রাজনীতি

নির্বাচন যেন ফেব্রুয়ারির পরে না যায়, সতর্কবার্তা শামসুজ্জামান দুদুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় নির্বাচন যেন ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন হয়—এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত এক প্রতীকী যুব সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে সংগঠন অপরাজেয় বাংলাদেশ।

দুদু বলেন, "গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। ইতোমধ্যে আগামী বছরের ফেব্রুয়ারিকে সম্ভাব্য নির্বাচনের সময় হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এতে জনগণ আশাবাদী হয়েছে। তবে আমাদের সতর্ক থাকতে হবে—এই নির্বাচন যেন ফেব্রুয়ারির পর না যায়।"

তিনি আরও বলেন, "চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব ছিল। সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারিতে চান। সেই সম্মান দেখিয়ে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত সময় মেনে নিয়েছি। কিন্তু সেই সময়সীমা অতিক্রম করলে তা মেনে নেওয়া হবে না।"

গণতন্ত্রের প্রতি সরকারের অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, "যদি কেউ গণতন্ত্র বা নির্বাচন নিয়ে গড়িমসি করে, তাহলে বুঝতে হবে তারা আবার ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে।"

তিনি অভিযোগ করেন, "ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিতে চাইছে। দেশের ভেতরে-বাইরে কিছু চক্র গণতন্ত্রবিরোধী তৎপরতা চালাচ্ছে, মিডিয়ায় কথাবার্তা বলছে—যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।"

তিনি আরও বলেন, "স্বৈরতন্ত্রের পতন মানেই সব অর্জিত হয়নি। এখনো জনগণের অধিকার নিশ্চিত করতে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য।"

সমাবেশে সভাপতিত্ব করেন অপরাজেয় বাংলাদেশের সহ-সভাপতি এম এ আজাদ চয়ন।
এছাড়া আরও বক্তব্য দেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, অপরাজেয় বাংলাদেশের ঈসমাঈল হোসেন সিরাজী প্রমুখ।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন