সর্বশেষ

প্রবাস

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৪:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে।

নিহতরা হলেন—মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)।
আহতদের নাম মো. হাবিব বিশ্বাস (৪৫) এবং মণীরাম চন্দ্র বাস (৪০)। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশপ্রধান মো. আদলি মাত দাউদ জানান, দুর্ঘটনার সময় একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটির চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। দুর্ঘটনাটি সড়ক পরিবহন আইন ১৯৮৭–এর ৪১(১) ধারায় তদন্তাধীন।

এছাড়াও পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং নিহত-আহতদের নিয়োগকর্তাদের শনাক্ত করতে কাজ করছে। একই সঙ্গে গাড়িটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা নির্ধারণে পুসপাকমের মাধ্যমে পরীক্ষা করা হবে।

মালয়েশিয়ান পুলিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে—সড়কে চলাচলের সময় বিশেষ করে রাতের বেলা, গাড়ির ভালো-মন্দ যাচাই এবং ট্রাফিক আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে।

৬৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন