সর্বশেষ

জাতীয়

করোনা পরিস্থিতি স্থিতিশীল, ডেঙ্গু মোকাবিলায় মাঠে স্পেশাল টিম: স্বাস্থ্য মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
করোনা পরিস্থিতি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেন, রোগীর চাপ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের প্রস্তুতি যথেষ্ট।

সোমবার (১৬ জুন) রাজধানীর মহাখালীতে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে ডা. সায়েদুর বলেন, “আমরা তিনটি মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করছি। ডেডিকেটেড হাসপাতাল ও ইউনিট গড়ে তোলা হয়েছে। আমাদের রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশে করোনায় সংক্রমণের হার ও উপসর্গের মাত্রা এখনো উদ্বেগজনক নয়।”

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বরিশাল ও ঢাকায় ডেঙ্গু আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি। “স্থানীয় সরকারের মশক নিধন কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় হয়নি, ফলে প্রাদুর্ভাব বেড়েছে,” বলেন তিনি। তবে পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল টিম গঠন করা হয়েছে এবং গাইডলাইন হালনাগাদ করে শিগগিরই প্রকাশ করা হবে।

পরিদর্শনকালে তিনি জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটের আধুনিক ব্যবস্থাপনা ও রোগীর সন্তুষ্টি প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে লিভার ট্রান্সপ্লান্ট চালু করার পরিকল্পনা নিয়েও সার্জনদের সঙ্গে মতবিনিময় করেন।

অন্যদিকে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট নিয়ে তিনি বলেন, “এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম প্রাচীন, তবে কাঠামোগত দুর্বলতা রয়েছে। পুরনো ভবনগুলোর উন্নয়ন দরকার। জনবল সংকটও রয়েছে।” তিনি জানান, চারটি বিসিএসের মাধ্যমে ৬৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে, যা ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফরসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন