সর্বশেষ

সাহিত্য

প্রথম প্রেমপত্র

তানিয়া তনু
তানিয়া তনু

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বয়স তখন চৌদ্দ-পনেরো
হঠাৎ একদিন হাতে এলো চিঠি
অচেনা হাতের লেখায়
শব্দগুলো ভারী

ভাষা ছিল কঠিন
তবু মনে হলো—এ যেন অন্য এক আনন্দের দিন।

অজানা কারো অজানা ডাক
কাগজের পাতায় যেন বেজে উঠল হৃদয়-স্বরের ফাঁক
কী লেখা আছে বুঝিনি তাতে
তবু আলোড়ন জাগে বুকের গভীরে
সেই রাতে।

বইয়ের মলাটের ভাঁজে লুকিয়ে রাখলাম চিঠি;
গোপন ধন যেন যতনে জমালাম
ভাবলাম—হবে অনেক, তারপর পড়ব ধীরে
কিন্তু পড়া হলো না
সময় গেল সরে।

তবু এলো বাধা-নিষেধের কথা
প্রথম প্রেমপত্রের স্বাদ নেবার আগেই
স্তব্ধ হলো বাতাস
তবু
ডাকপিয়নের হাতের খামে আসতো চিঠি
আমি জমিয়ে রাখতাম
পড়া হতো না কিছুতেই।

বাড়ির ভিড়ে বলা যায় না কথা
চোখের ভাষায় বোঝা যায় না ব্যথা
তাই ছুটে আসতো সে স্কুলের আঙিনায়
নীরব ভালোবাসা ভাসতো গোপন হাওয়ায়।

তুমি বলো—'কাউকে মানি না আমি
তোমার সাথেই দেখা হবেই।'
আমাকে পেতে তুমি ভালোবেসে গেলে শুধু
আমার পরিবারকেও অন্তরে বাঁধলে।

সেইসব টান আজও আঁকড়ে ধরে
স্মৃতির পাতায় রঙিন হয়ে ঘোরে
প্রথম প্রেমপত্র—না-পড়া
তবু হৃদয়ের খাতায় আঁকে অনন্ত জাদু।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন