সর্বশেষ

গণমাধ্যম

বান্দরবানে 'দৈনিক নীলগিরি' পত্রিকার শুভ উদ্বোধন

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

সোমবার, ২৬ মে, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“আমার দেশ, আমার অহংকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান থেকে প্রকাশিত নতুন দৈনিক পত্রিকা ‘দৈনিক নীলগিরি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রোববার সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পত্রিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

উদ্বোধন অনুষ্ঠানে সুপ্রদীপ চাকমা বলেন, “এই পত্রিকাটি পার্বত্য অঞ্চলের উন্নয়ন, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরবে বলে আমি আশাবাদী। সংবাদকর্মীরা যেন বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করেন, এটাই আমাদের প্রত্যাশা।” তিনি দৈনিক নীলগিরি পত্রিকার সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কেটে পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমেই সমাজের চিত্র উঠে আসে। গঠনমূলক সংবাদ প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, যিনি সাংবাদিকতা ও পুলিশি অনুসন্ধানী কার্যক্রমের মিল তুলে ধরে বলেন, “সঠিক ও যাচাইকৃত সংবাদ প্রচারে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। অপসাংবাদিকতা রোধে সকলকে সোচ্চার হতে হবে।”

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার, দৈনিক নীলগিরির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

দৈনিক নীলগিরি পত্রিকার উদ্বোধনের মাধ্যমে বান্দরবানে আরেকটি গণমাধ্যম যোগ হলো, যা পার্বত্য অঞ্চলের স্বরূপ বিশ্বদরবারে উপস্থাপনে ভূমিকা রাখবে বলে সবার প্রত্যাশা।

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন