সর্বশেষ

জাতীয়

থাইল্যান্ডে বৈঠকে বসেছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ বৈঠকটি শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে শুরু হয়।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক।

যদিও মূল সম্মেলনের মাঝে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, তবুও বাংলাদেশ এবং ভারতের লাখো মানুষের চোখ রয়েছে এই বৈঠকের দিকে।

এর আগে, বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের একটি নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে আলোচনা করতে দেখা যায়।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

৪১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০