জাতীয়
বৃহস্পতিবার দুপুর থেকেই উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের খবর পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হয়।
উপদেষ্টাদের পদত্যাগের খবর উৎসহীন : উপদেষ্টা নাহিদ
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৃহস্পতিবার দুপুর থেকেই উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের খবর পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হয়।
তবে সময় গড়ানোর সাথে সাথে জানা গেলো পুরো বিষয়টিই ভিত্তিহীন।
পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পদত্যাগসংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।’
তিনি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি। আমরা সরকারের কার্যক্রম করছি’।
৪২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর