সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় তিন দিনব্যাপী কবিতা উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
‘সংস্কৃতি জনগণের সম্পদ’ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সম্মেলন ও কবিতা উৎসব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা তিন শতাধিক কবি, সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মীর অংশগ্রহণে শুক্রবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়।

বগুড়া লেখক চক্রের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

তিন দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। উৎসবের দ্বিতীয় দিন শনিবার সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার’ দেওয়া হবে।

এবার কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী এবং প্রবন্ধ সাহিত্যে ড. অয়নীকা আলপনা এ পুরস্কার পাচ্ছেন।

এ ছাড়া ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে মো. বায়েজিদ শেখকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

উৎসব উপলক্ষে বেশ কয়েকটি প্রকাশনাও প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সংগঠনের মুখপত্র ‘ঈক্ষণ’, দুটি সেমিনার পেপার, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে স্মারকগ্রন্থ ‘পুণ্ড্রনগর’ এবং ছোটকাগজ ‘নিওর’।

আয়োজকেরা আশা করছেন, এ উৎসব কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাহিত্যচর্চা এবং সৃজনশীল ভাবনার আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০