সর্বশেষ

জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে হাতিরপুল, ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী, কাফরুল ও বনানী এলাকায় পৃথক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্য ঘটনাগুলোতে জড়িত কাউকে আটক করা যায়নি।

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ছয়টি এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, এসব বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করেছিলেন। তবে তাঁকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করা হলেও বাকি ঘটনাগুলোতে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসব বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০