হাতিরপুল
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে হাতিরপুল, ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী, কাফরুল ও বনানী এলাকায় পৃথক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। অন্য ঘটনাগুলোতে জড়িত কাউকে আটক করা যায়নি।