সর্বশেষ

জাতীয়

সৌদি আরবের আরামকোয় হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা আবদুল্লাহ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সৌদি আরামকোর একটি টাওয়ারে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ধরনের হামলাকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে ঢাকা।

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রিয়াদের বাদশা আবদুল্লাহ বাণিজ্যিক এলাকার একটি টাওয়ার লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।

গত ৭ নভেম্বর রিয়াদের ওই বাণিজ্যিক এলাকার একটি টাওয়ারে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণের কথা জানিয়েছিল হুতি গোষ্ঠীর মুখপত্র সাবা নিউজ এজেন্সি। তবে ওই ঘোষণায় তারা সৌদি আরামকো টাওয়ারের নাম উল্লেখ করেনি।

এরপর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও হামলার পরপরই দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হননি।

তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৮ নভেম্বর বিবিসি ভেরিফাই জানায়, হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর ওই ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির একটি তলায় ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া টাওয়ারটির কয়েকটি তলার জানালা ভেঙে যাওয়ার তথ্যও প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি তৈরি করে এবং উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।

বিবৃতিতে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃত্বপূর্ণ জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

পরিস্থিতির আরও অবনতি রোধে এ ধরনের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০