সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে জুমার নামাজে হাজারো মুসল্লির ঢল, আখেরি মোনাজাতে শেষ আঞ্চলিক ইজতেমা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত সাদপন্থীদের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও গুরুত্বপূর্ণ ধর্মীয় বয়ানের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান। তবে অপর পক্ষের বিরোধিতার মুখে আখেরি মোনাজাতের মাধ্যমে দ্রুত শেষ করা হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।

শুক্রবার সকাল থেকেই পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে চিনিকল মাঠে সমবেত হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ময়দানে অভূতপূর্ব ধর্মীয় আবহ সৃষ্টি হয়। পরে মাওলান রুহুল আমীনের ইমামতিতে সুশৃঙ্খলভাবে জুমার নামাজ আদায় করেন হাজারো মানুষ।

নামাজ শেষে ইসলামের মৌলিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও দ্বীনি জিন্দেগির গুরুত্ব তুলে ধরে বয়ান পেশ করেন মাওলানা তারেক মাহমুদ। এর আগে ঢাকার লালবাগ থেকে আগত মুরুব্বি মাওলানা জিয়া বিন কাশিমসহ অন্যান্য আলেমরা ঈমান-আমল ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে আগত মুসল্লিদের অজু, গোসল, শৌচাগার ও চিকিৎসাসেবার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়দান ও আশপাশের এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। তবে অপর একটি পক্ষের তীব্র বিরোধিতার কারণে বাদ মাগরিব আখেরি মোনাজাত পরিচালনার মাধ্যমে আঞ্চলিক এই ইজতেমার সমাপনী ঘোষণা করা হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০