সর্বশেষ

সারাদেশ

ভালুকায় ৩০ টাকায় পোশাক শ্রমিকদের চাল বিতরণ উদ্বোধন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় স্বল্প আয়ের পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা দরে চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু) উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের সূচনা করেন। এতে উপজেলার শত শত তৈরি পোশাক শ্রমিক স্বল্পমূল্যে খাদ্য সহায়তা সুবিধা পাবেন।

শুক্রবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী, আইডিয়াল মোড় এবং কাশর চৌরাস্তায় পৃথক তিনটি স্থানে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় চাল বিতরণের সার্বিক আয়োজন সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ উপস্থিত ছিলেন।

এছাড়া হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান, যুবদল নেতা মাসুদ রানাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০