সারাদেশ
‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আবু হানিফ সিকদার। বুধবার (১৮ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় তিনি দলটির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এনসিপি নেতার পদত্যাগ
বাদল সাহা, গোপালগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আবু হানিফ সিকদার। বুধবার (১৮ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় তিনি দলটির সব কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
ভিডিও বার্তায় আবু হানিফ সিকদার বলেন, ব্যক্তিগত কারণে তিনি দলীয় সব পদ ও পদবি থেকে অব্যাহতি নিচ্ছেন। বিভিন্ন চাপের কারণে নিজের মতের বিরুদ্ধে গিয়ে তাঁকে এনসিপির রাজনীতি করতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও নীতির অনুসারী। এ কারণে বুধবার থেকে এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
ভিডিও বার্তার শেষ পর্যায়ে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন আবু হানিফ সিকদার।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর