সর্বশেষ

সারাদেশ

শামীম ওসমানের বাড়ির সামনে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৮:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির সামনে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বাড়ির ফটকের সামনে আগুন জ্বালানোর পাশাপাশি শামীম ওসমানের কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা। তাঁর ফাঁসির দাবিতেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার রাতে ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় তাঁরা তাঁর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় শামীম ওসমানের কুশপুত্তলিকাও দাহ করা হয়।

মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও কদম রসুল কলেজের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি বা নাশকতা করতে না পারেন, সে জন্য তাঁরা মশাল মিছিল করেছেন।

তিনি আরও বলেন, বিশেষ করে শামীম ওসমান ও তাঁর অনুসারীরা যাতে নারায়ণগঞ্জে কোনো ধরনের নাশকতা করতে না পারেন, সেই বার্তা দিতেই তাঁর বাড়ির ফটকে আগুন দেওয়া হয়েছে। বাড়ির ভেতরেও আগুন ছোড়া হয়েছে এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে যান।

ওই দিন শামীম ওসমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০