সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া, গ্রামীণ জনপদে জমে উঠেছে শীতের আমেজ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং হিমেল হাওয়ার দাপটে শুরু হয়েছে শীতের আমেজ। এর ফলে গ্রামীণ জনপদে শীতকালীন পিঠা বিক্রির উৎসব মুখর পরিবেশ তৈরির পাশাপাশি ঋতু পরিবর্তনের কারণে শীতজনিত নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে।

সকালে সরেজমিনে জেলার বিভিন্ন ফসলের মাঠ ও গ্রামীণ সড়ক ঘুরে কুয়াশার আবছায়া রূপ চোখে পড়ে। সকালের ঠান্ডা হাওয়া ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ জানান দিচ্ছে ধীরে ধীরে বিদায় নিচ্ছে হেমন্ত। গরম কাপড় গায়ে জড়িয়ে ভোরেই কাজের উদ্দেশ্যে মাঠে নামছেন কৃষক ও শ্রমজীবী মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে রোদ উঠলেও সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডার প্রকোপ। একই সঙ্গে পাড়া-মহল্লায় ভাপা ও চিতই পিঠার দোকানে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি ব্যবসায়ীরা।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের দিনগুলোতে এ অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। ঋতু পরিবর্তনের এই সময়ে জয়পুরহাট ৪০০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল জানান, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। তাই এখন থেকেই গরম কাপড় ব্যবহার, ফোটানো পানি পান এবং বাসি খাবার পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০