সর্বশেষ

সারাদেশ

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি, আকবর আহ্বায়ক ও আরিফ সচিব

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রতিনিধি এইচ এম আকবরকে আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠের আরিফ সিকদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি গঠন করা হয়।

প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সভায় সাধারণ সদস্যদের লিখিত প্রস্তাব ও আলোচনার ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে ক্লাবের উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত ১১ সদস্যের আহ্বায়ক কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আবুল হাসনাত রিমন শিকদার, রাসেল মোল্লা, মো. রেহান উদ্দিন রেহান, নয়নাভিরাম গাইন, এইচ আর মুক্তা, মো. আসলাম শিকদার, সিয়াম আব্দুল্লাহ, মো. ছগীর হোসাইন এবং এস এম আলমগীর হোসেন।

কমিটি গঠনের পর নবনির্বাচিত সদস্য সচিব আরিফ সিকদার জানান, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য ও অধিকার রক্ষায় তারা সর্বোচ্চ অর্পিত দায়িত্ব পালন করবেন। নতুন এই নেতৃত্বের মাধ্যমে প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০