সর্বশেষ

সারাদেশ

এমপি গাজী নজরুলের পদ বিলুপ্তির দাবিতে শ্যামনগরে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ বিলুপ্তির দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছে 'সচেতন নাগরিক সমাজ'। বিতর্কিত মামলায় তিনি কারাবন্দী থাকায় এলাকায় কার্যকর জনপ্রতিনিধিত্ব বিঘ্নিত হচ্ছে—এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে দ্রুত আইনি পদক্ষেপের মাধ্যমে আসনটি শূন্য ঘোষণা করে নতুন উপনির্বাচন দেওয়ারও দাবি জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মালঞ্চ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা জানান, অনৈতিক কেলেঙ্কারি ও আত্মহত্যার প্ররোচনা মামলায় কারাবন্দী থাকায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তাঁর পদের নৈতিক অধিকার হারিয়েছেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে উক্ত এমপি কারাগারে থাকায় সুন্দবনবেষ্টিত শ্যামনগরের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, নদীভাঙন রক্ষা কিংবা বেড়িবাঁধ সংস্কারের মতো জরুরি সমস্যাগুলো জাতীয় সংসদে তুলে ধরার কেউ নেই। জামায়াতে ইসলামীর দেওয়া নৈতিকতার প্রতিশ্রুতি এবং প্রার্থীর অপকর্মের দায় শ্যামনগরের সাধারণ জনগণ বহন করবে না বলে জানান তারা।

এই অচলাবস্থা নিরসনে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে একযোগে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে সচেতন নাগরিক সমাজ।

সংবাদ সম্মেলন থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে সাংবিধানিক প্রক্রিয়া শেষ করে সাতক্ষীরা-৪ আসনে অবাধ ও সুষ্ঠু উপনির্বাচন আয়োজনের জোর দাবি জানানো হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০