সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে আয়ান শেখ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পোনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর করুণ মৃত্যু
বাদল সাহা, গোপালগঞ্জ
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে আয়ান শেখ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পোনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোনা গ্রামের আকাশ শেখের শিশু সন্তান আয়ান সকালে নিজ বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশে থাকা পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে তলিয়ে যায়।
পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় সন্ধান না মেলার পর পুকুরের পানিতে আয়ানের মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা।
তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর