সর্বশেষ

সারাদেশ

তাইওয়ানে আনিসুরের মৃত্যু: মরদেহ ফেরাতে সরকারের সাহায্য কামনা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
জীবিকার তাগিদে তাইওয়ানে গিয়ে হঠাৎ মারা গেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মো. আনিসুর রহমান (৫২)। আর্থিক অনটনের কারণে হাসপাতাল থেকে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারছেন না স্বজনেরা। এমতাবস্থায় প্রিয়জনের মুখ শেষবারের মতো দেখতে সরকারের সংশ্লিষ্ট মহলের দ্রুত সহযোগিতা চেয়েছে অসহায় পরিবারটি।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ জুন সচ্ছলতার আশায় ট্যুরিস্ট ভিসায় তাইওয়ানে গিয়েছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের আবুল বাসার মুন্সীর ছেলে মো. আনিসুর রহমান। গত ৩১ অক্টোবর সকালে আকস্মিক অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিউ তাইপেই সিটির ফু জেন ক্যাথলিক ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রাখা হয়েছে।

দেশে আনিসুরের মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে তাঁর দুই সন্তান—এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুম্মী রহমান ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জারিফ চরম দিশেহারা হয়ে পড়েছেন। প্রিয়জনকে হারিয়ে পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে আর্থিক অসচ্ছলতার কারণে নিজস্ব অর্থায়নে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার মতো কোনো সামর্থ্য আনিসুরের পরিবারের নেই।

এমন পরিস্থিতিতে মরদেহের শেষ দর্শনের আশায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মানবিক সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছেন আনিসুরের স্ত্রী শিলা আক্তার। দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বামীর মরদেহ গ্রহণের আকুতি জানিয়েছেন তিনি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০