সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাজাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভাট্রাইধোপা মাজরা বাজার এলাকায় মঙ্গলবার ভোরে পরিচালিত এ অভিযানে নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার হলেও অপর এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১, পলায়ন ১
বাদল সাহা, গোপালগঞ্জ
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গাজাসহ নাইমুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভাট্রাইধোপা মাজরা বাজার এলাকায় মঙ্গলবার ভোরে পরিচালিত এ অভিযানে নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার হলেও অপর এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
কাশিয়ানী উপজেলার ভাট্রাইধোপা মাজরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভোরে একটি বিশেষ দল ঝটিকা অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবার পাশাপাশি ৭০০ গ্রাম গাঁজা রয়েছে, যা বিক্রির উদ্দেশ্যে জমা রাখা হয়েছিল।
অভিযান চলাকালে প্রধান আসামির কাছ থেকে বিক্রির নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা এবং অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে উপস্থিতি টের পেয়ে রাজু শেখ নামের অপর মাদক কারবারি কৌশলে চম্পট দেয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ঘটনায় দুই আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নাইমুর রহমানকে আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করতে অভিযান জোরদার করা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর