সর্বশেষ

জাতীয়

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, দুদকের মামলার পর তিন উপসচিব ওএসডি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৮ অক্টোবর) রাতে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের ওএসডি করা হয়।

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন জামালপুর জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক (উপসচিব) রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) নাহিদা বারিক।

বুধবার (২৮ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁদের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও সংশ্লিষ্ট নিয়োগের সময় ওই কোটায় প্রার্থী হিসেবে আবেদন করেননি বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে দীর্ঘদিন তদন্ত করে দুদক। তদন্তে এই তিন উপসচিবসহ মোট ছয় কর্মকর্তার জালিয়াতির তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। বাকি তিন কর্মকর্তা অন্য ক্যাডারের।

এ ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার পর এবার সংশ্লিষ্ট তিন উপসচিবকে ওএসডি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০