সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ২৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ হাজার টাকার জাল নোটসহ আব্দুল জব্বার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি। আটক ব্যক্তি উদ্ধার করা জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার (৪৫) ওই এলাকার আলেক শিকদারের ছেলে। তিনি চক বাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের রুহুল আমিনের বাসায় ভাড়া থাকতেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ভাড়া বাসায় অবস্থান করে জাল টাকা বাজারজাত করার চেষ্টা চলছে—এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে হানা দেয় ডিবি দল। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আব্দুল জব্বারের হেফাজত থেকে ১ হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা জুড়ে যেকোনো অপতৎপরতা বন্ধে অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০