সর্বশেষ

জাতীয়

ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না, জানালো দূতাবাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া ও চুক্তি নিয়ে আলোচনা করা গেলেও দেশটিতে চাকরি বা অন্য কোনো কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়ার অনুমতি নেই। এ জন্য সংশ্লিষ্ট কাজের উপযোগী আলাদা ভিসা নিতে হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন ও শর্ত ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বিশেষ করে বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় কোন ধরনের কার্যক্রমে অংশ নেওয়া যাবে এবং কোন কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাসটি।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে দেশটিতে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করতে হলে সংশ্লিষ্ট কাজের উপযোগী ভিন্ন ক্যাটাগরির ভিসা নিতে হবে।

দূতাবাসের বার্তায় বলা হয়, ‘ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।’

একই সঙ্গে ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস। বার্তায় আরও বলা হয়, ‘আপনার ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব আপনারই।’

দূতাবাসের এই পরামর্শের মূল বিষয় হলো, ভিজিটর ভিসায় ব্যবসায়িক আলোচনা ও বৈঠকে অংশ নেওয়ার সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রে সরাসরি চাকরি বা কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়া যায় না। এ ধরনের কাজের জন্য নির্ধারিত ভিসা প্রয়োজন।

তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করার আগে ভিসার ধরন, অনুমোদিত কার্যক্রম এবং সংশ্লিষ্ট শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০