সর্বশেষ

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, শিশুসহ আহত ৩

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের তীব্র ধাক্কায় শিশুসহ তিন নারী গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার বাইপাইল থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জগামী ‘নিউ বলেশ্বর পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস মাওয়ামুখী লেনে নিয়ন্ত্রণ হারায়। পরে এটি দুগাছী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনাব বার্তা পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে। চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে তাঁদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত আহতরা হলেন—বাগেরহাটের শরণখোলার শাহনাজ (৪০), ঢাকার উত্তরার নাইমা ইসলাম কলি (৩০) এবং তাঁর ছয় বছরের কন্যা আয়না আক্তার।

মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম চালকদের নিয়ন্ত্রিত গতি বজায় রাখা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার করা এবং সড়ক সংকেত মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০