সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকার নাইন কবির। অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মনজুরুল ইসলাম এবং বিআরটিএ পঞ্চগড় সার্কেলের মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটকসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।

এর আগে জাতীয় মহাসড়ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাস-ট্রাক চালক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং ড্রাইভিং লাইসেন্স ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০