সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতুতে গোসলে নেমে নিখোঁজ দুজনেরই লাশ উদ্ধার, অভিযান সমাপ্ত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জের লৌহজঞ্জে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে নদীতে নেমে নিখোঁজ হওয়া ঢাকার দুই কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। টানা তিন দিনের যৌথ উদ্ধার অভিযান শেষে মো. রাসেলের মরদেহ পাওয়ার পর উদ্ধার তৎপরতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত ২৬ অক্টোবর শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি পোশাক/প্রতিষ্ঠানের আটজন কর্মকর্তা-কর্মচারী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। এদের মধ্যে ছয়জন সাঁতরে কূলে উঠলেও ঢাকার খিলগাঁওয়ের মো. মারুফ হোসেন (১৯) এবং পটুয়াখালী জেলার মো. রাসেল (৪০) তীব্র স্রোতে পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। প্রায় ২৪ ঘণ্টা পর ২৭ অক্টোবর বিকেল ৩টার দিকে নদীর তলদেশ থেকে মারুফের লাশ উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার অভিযানের তৃতীয় দিন ২৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার ঘাট এলাকায় রাসেলের লাশ ভেসে ওঠে। পরে নৌ পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করে স্বজন ও নৌ পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ এবং স্থানীয় জনগণ উদ্ধার অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন। নদীতে গোসল বা সাঁতার কাটার সময় সবাইকে স্রোত ও গভীরতা সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০