সর্বশেষ

সারাদেশ

সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই আয়োজন করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনআইএলজি-এর মহাপরিচালক। অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান এবং সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হবে। এতে স্থানীয় অপরাধ প্রতিরোধ, তথ্য সংগ্রহ এবং প্রশাসনিক কার্যক্রমে তাঁদের দক্ষতা ও পেশাদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০