সর্বশেষ

সারাদেশ

পদ্মা সেতু এলাকায় গোসলে নেমে ২ কর্মী নিখোঁজ, দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির সন্ধানে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মী একসঙ্গে পদ্মায় নামলেও ছয়জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজ বাকি দুই কর্মীর সন্ধানে নদীজুড়ে ডুবুরি দলের তৎপরতা জোরদার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. মারুফ (৪০) এবং পটুয়াখালীর বাসিন্দা মো. রাসেল (৩৫)। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ২৬ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পদ্মায় নেমে তাঁরা দুর্ঘটনার শিকার হন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়। ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে নতুন করে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করা হয়। নিখোঁজদের উদ্ধার না করা পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত থাকবে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০