সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় মা ও মেয়েকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইসলাম ও শিশুকন্যাকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় আসামি আব্দুর রউফ সরদারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর রাতে কালিগঞ্জ উপজেলার তারালি সরদারপাড়ায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আসামি আব্দুর রউফ যৌতুকের জন্য ৫০ হাজার টাকা ও মোটরসাইকেল দাবি করে স্ত্রীর ওপর ধারাবাহিক নির্যাতন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে স্ত্রী সাবিনা তার শিশুকন্যাকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে ঢুকে সাবিনা ও তার কন্যাসন্তান আয়েশা সিদ্দিকাকে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের মা জাহানারা খাতুন বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামির ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি পর্যালোচনা শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পিপি শেখ আলমগীর আশরাফ জানান, রায়ের মাধ্যমে সংক্ষুব্ধ পরিবার ন্যায়বিচার পেয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নাদিরা পারভীন জানান, তারা ন্যায়বিচার পাননি এবং এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০