সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিষাক্ত মদপান করে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, খবর পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত ব্যক্তিরা হলেন কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দিঘলীয়া গ্রামের কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৫) ও মনোতোষ হালদার (৩৮)। ওই একই গ্রামের অনিল বাড়ৈ বর্তমানে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ষষ্ঠীর রাতে ডেকোরেটরের কাজ শেষে কয়েকজন যুবক একসাথে নেশাজাতীয় তরল পান করেন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁরা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁদের প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে রাজধানীর পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চরণ বাগচী জানান, বিষাক্ত তরল পানে দুজনের মৃত্যু ছাড়াও আরেকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে কোটালীপাড়া থানার কর্মকর্তা রিয়াদ মাহামুদ লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০