সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তারের দাবি

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টোলঘর এলাকায় মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। স্থানীয়রা অবিলম্বে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি অপরাধী চক্র মাদক ব্যবসা, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বিশেষ করে রাতের বেলা নতুন রাস্তা এলাকায় পথচারী ও অটোরিকশাচালকদের পথরোধ করে মারধর ও ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, চক্রটি বোমার ভয় দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এর পাশাপাশি বিভিন্ন ঘরবাড়ি থেকে গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও ঘটছে। এ ঘটনায় সম্প্রতি স্থানীয় বাসিন্দা মো: আবু বক্কার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লিখিত আসামিরা হলেন— মানিক, আসমিরা, আশিক আলী, মোমিন আলী, মো: আরিফুল ইসলাম, মহিম, এস. এম. রুবেল ও আসিকুল। অভিযুক্তদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জোরালো দাবি জানান সর্বস্তরের জনতা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০