সর্বশেষ

সারাদেশ

ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর ছয় বছরের মেয়ে সামিরা আক্তার। রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় মাছবোঝাই একটি পিকআপের চাপায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় বেঁচে গেছেন পরিবারের অন্য সদস্যরা। বাবা-মেয়ের মৃত্যুতে তাঁদের বাড়ি ও আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক ব্যক্তির সঙ্গে তাঁর ছয় বছরের মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। রোববার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম রঞ্জু (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে। তাঁর মেয়ের নাম সামিরা আক্তার, বয়স ছয় বছর।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন সাইফুল ইসলাম। পথে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গ্যাড়াখোলা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ তাঁদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাইফুল ইসলাম ও তাঁর মেয়ে সামিরা।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল ইসলামের ফুফাতো ভাই তাহের আহমেদ শুভ বলেন, ‘পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার পথে এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমার ভাই ও ভাতিজি প্রাণ হারিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন।’

তাহের আহমেদ শুভ জানান, নিহত বাবা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়। রোববার মাগরিবের নামাজের পর স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম বলেন, একটি পরিবারের এমন মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাবা-মেয়েকে হারিয়ে শোকাহত তাঁদের স্বজনেরা। এ ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামেও শোকের পরিবেশ বিরাজ করছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০