সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে অসহায় ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে অক্ষম ৫০ জনের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বুধবার (২১ অক্টোবর) সকালে জামালপুর শহরের কম্পপুর মাঠে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুরে অসহায় ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক চলাফেরার সুযোগ সৃষ্টি করতে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে বুধবার (২১ অক্টোবর) সকালে জামালপুর শহরের কম্পপুর মাঠে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, প্রশাসনিক কর্মকর্তা কোহিনুর আলম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক আবুল কায়েস ও সাংবাদিক ফজলে এলাহী মাকামসহ অন্যরা।

বক্তারা বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুযোগ সৃষ্টি করতে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

তাঁরা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এতে তাঁরা নিজেরাই আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে তাঁদের আত্মমর্যাদা বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে অসহায় ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে অক্ষম ৫০ জনের হাতে বিনামূল্যে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০