সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে মহানবমীতে পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড়

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণে উৎসবমুখর হয়ে উঠেছে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপ। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত পূজা-অর্চনা, প্রার্থনা ও আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন বিভিন্ন বয়সী মানুষ। তবে উৎসবের আমেজের মধ্যেই ভক্তদের মনে বাজছে দেবী দুর্গার বিদায়ের সুর।

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করেছেন ভক্ত ও দর্শনার্থীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপগুলোতে পূজা-অর্চনা, প্রণাম ও ধর্মীয় আনুষ্ঠানিকতা চলে। বন্ধুদের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে ঘুরে উৎসবের আনন্দ উপভোগ করেন অনেকে।

মহানবমীতে কেউ ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। কোথাও ভক্তদের প্রণাম, কোথাও শিশুদের উচ্ছ্বাস, আবার কোথাও পরিবারের সদস্যদের একসঙ্গে সময় কাটানোর দৃশ্য দেখা যায়।

ঢাকঢোল, শঙ্খ, ঘণ্টা ও কাঁসরের শব্দের সঙ্গে নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ ও আশপাশের এলাকা। সব মিলিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন সব বয়সী মানুষ।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় গত শুক্রবার মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে। পাঁচ দিনব্যাপী এ উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহানবমী। এদিন দেবী দুর্গার পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন ভক্তরা।

আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এদিন প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০