সর্বশেষ

সারাদেশ

জামালপুরে দুর্গাপূজার মণ্ডপে সোহেল রানা খানের অনুদান

ফজলে এলাহী মাকাম
ফজলে এলাহী মাকাম

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৭:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান। প্রতিদিন ১০ থেকে ১২টি মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তিনি আর্থিক অনুদান দিচ্ছেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার খোঁজখবর নিচ্ছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান। প্রতিদিন ১০ থেকে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজ নিচ্ছেন।

এ বিষয়ে সোহেল রানা খান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ‘সবার আগে বাংলাদেশ’ এবং সম্প্রীতির বাংলাদেশ গঠনে কাজ করছেন তাঁরা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। পাশাপাশি একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সোহেল রানা খান আরও বলেন, আধুনিক, পরিচ্ছন্ন, মাদক ও সন্ত্রাসমুক্ত জামালপুর পৌরসভা গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।

মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ইকরামুল হক মানিক, যুবদল নেতা মো. রতন, মো. ইমরানসহ স্থানীয় নেতা-কর্মীরা।

পরিদর্শন শেষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি আর্থিক অনুদান প্রদান করেন সোহেল রানা খান।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০