সর্বশেষ

খেলা

৪১ রানে জিতলেই ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। আগামীকাল ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জিততে পারলে ফাইনালে খেলার সুযোগ থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের। তবে জয়ের ব্যবধান ও নেট রান রেটের হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আবুধাবিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে ফাইনালে ওঠার লড়াইয়ে চাপে পড়ে দলটি। তবে গতকাল ১৯ অক্টোবর রাতে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে ১৫৮ রানের বড় ব্যবধানে হেরে যাওয়ায় বাংলাদেশের সামনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

আগামীকাল ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই ফাইনালে ওঠা নিশ্চিত হবে না। কত রানের ব্যবধানে জয় আসছে, কিংবা রান তাড়া করতে নামলে কত ওভারের মধ্যে লক্ষ্য পূরণ হচ্ছে, তার ওপর নির্ভর করবে ফাইনালের সমীকরণ।

সিরিজে এখন পর্যন্ত আফগানিস্তান ও জিম্বাবুয়ে পেয়েছে ২ পয়েন্ট করে। বাংলাদেশের ঝুলিতে এখনো কোনো পয়েন্ট জমা হয়নি। ফলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি নেট রান রেটের হিসাবেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ আগে ব্যাটিং করলে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। তবে জয়ের ব্যবধান ২১৬ রানের বেশি হলে ফাইনালে ওঠার হিসাব আবার বদলে যাবে।

প্রাপ্ত সমীকরণ অনুযায়ী, বাংলাদেশ ৪১ থেকে ২১৬ রানের ব্যবধানে জিতলে ফাইনালে উঠবে এবং বিদায় নেবে জিম্বাবুয়ে। অন্যদিকে, ৪০ বা তার কম রানে জিতলে ফাইনালে উঠতে পারবে না বাংলাদেশ। সে ক্ষেত্রে ফাইনালে খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে ২১৭ বা তার বেশি রানের ব্যবধানে হারায়, তাহলে ফাইনালে উঠবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাদ পড়বে আফগানিস্তান।

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়েকে। বাংলাদেশের জয়ের ব্যবধানের ওপর নির্ভর করবে তাদের ফাইনালে খেলার ভাগ্যও।

বাংলাদেশ ৪০ বা তার কম রানে জিতলে ফাইনালে উঠবে জিম্বাবুয়ে। আবার বাংলাদেশ ২১৭ বা তার বেশি রানের ব্যবধানে জিতলেও ফাইনালে খেলার সুযোগ থাকবে দলটির। তবে বাংলাদেশ ৪১ থেকে ২১৬ রানের ব্যবধানে জিতলে জিম্বাবুয়ের ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে রান তাড়া করার গতি হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে নির্দিষ্ট ওভারের মধ্যে লক্ষ্য অর্জন করতে পারছে কি না, তার ওপর নির্ভর করবে ফাইনালে ওঠার সম্ভাবনা।

ধরা যাক, আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ২৫০ রান করল। সে ক্ষেত্রে বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করে জিততে হবে। অর্থাৎ, ইনিংসের ৫১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করতে হবে।

তিন দলের বর্তমান অবস্থান
আফগানিস্তান: ২ পয়েন্ট, নেট রান রেট +৩.১৬০
জিম্বাবুয়ে: ২ পয়েন্ট, নেট রান রেট -০.৫৯০
বাংলাদেশ: ০ পয়েন্ট, নেট রান রেট -১.৯৮০

সব মিলিয়ে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি হয়ে উঠেছে ফাইনালে ওঠার নির্ধারক লড়াই। জয়ের পাশাপাশি ব্যবধানের হিসাবও ঠিক রাখতে হবে হৃদয়, শান্ত ও তাসকিনদের।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০