সর্বশেষ

সারাদেশ

এনায়েতপুরী দরবার শরীফের সাজ্জাদানশীন খাজা গোলাম মেহেদীকে বর্ণাঢ্য সংবর্ধনা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন খাজা গোলাম মেহেদীকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ১১২তম বাৎসরিক ওরশ উপলক্ষে চিঠি নিয়ে ঢাকা থেকে দরবার শরীফে আগমনকালে হাজারো ভক্ত তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

শনিবার সকালে দরবার শরীফের সাজ্জাদানশীন খাজা গোলাম মেহেদীর গাড়ীবহর যমুনা সেতুর পশ্চিম পাড় সৈয়দাবাদ এলাকায় পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখান থেকে শত শত মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ হাজারো ভক্তদের একটি সুসজ্জিত শোভাযাত্রা তাঁকে অভ্যর্থনা জানিয়ে দরবার শরীফে নিয়ে যায়।

দরবার শরীফে পৌঁছে উপস্থিত ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত হেদায়েতি বয়ান পেশ করেন খাজা গোলাম মেহেদী। তিনি বলেন, মানবজীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, তাই সবাইকে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইসলামী শরীয়ত ও সুন্নতের সঠিক অনুসারী হয়ে খোদাপ্রাপ্তির পথে এগিয়ে চলার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, কেবল আচার-অনুষ্ঠান নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করে পরম করুণাময়ের সৃষ্টির কল্যাণে কাজ করাই ধর্মের আসল শিক্ষা। পরিশেষে সমগ্র মুসলিম উম্মাহ এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে খাস মোনাজাত করা হয়।

৬৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০