সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় ৩ বছরের শিশুর করুণ মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফারহান মোল্যা নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বলাকইড় বাজারে মায়ের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় শিশুটি। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের খাইরুল মোল্যার ছেলে। শুক্রবার বিকেলে তাকে সঙ্গে নিয়ে তার মা বলাকইড় বাজারে যান। কেনাকাটার একপর্যায়ে শিশু ফারহান আচমকা মায়ের হাত ছেড়ে সড়কের ওপর দৌড় দিলে দ্রুতগতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনাকবলিত শিশুটিকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ইজিবাইকের ধাক্কায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০