সর্বশেষ

সারাদেশ

হিলি সীমান্তে ৬৯টি পূজামণ্ডপে বিজিবির টহল, মিষ্টি ও ফল উপহার

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। সীমান্ত এলাকার ৬৯টি পূজামণ্ডপে টহল জোরদারের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা হিসেবে ফল ও মিষ্টি উপহার দিচ্ছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

শুক্রবার বিকেলে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে অবস্থিত হরিজন সম্প্রদায়ের একটি অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং বিজিবির পক্ষ থেকে ফল ও মিষ্টি তুলে দেন।

এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদসহ স্থানীয় বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্ত অঞ্চলের জয়পুরহাট ও হিলি এলাকার মোট ৬৯টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিজিবির ১৫০ জন সদস্য নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শন শেষে অধিনায়ক জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং সব ধরনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০